বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
দেশজুড়ে
কেশবপুর প্রেস ক্লাবের নির্বাচনে ১৫ পদে ২২ প্রার্থীর মনোনয়নপত্র জমা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কেশবপুর প্রেস ক্লাব নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিলো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জমার শেষ দিনে ২২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

যুগ্মসাধারণ সম্পাদকের দুইটি পদে দুইজন, কোষাধ্যক্ষ ও গ্রন্থাগার সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ তিন পদের চার প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

নির্বাচনের জন্য ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদে আশরাফ উজ জামান  ও জয়দেব চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহসভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী, মোতাহার হোসাইন ও রুহুল খান। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফুয়াদ ও রুহুল কুদ্দুস মনোনয়নপত্র জমা দেন। যুগ্মসাধারণ সম্পাদক পদে উৎপল দে ও সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক পদে আব্দুল করিম ও মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুম বিল্লাহ ও শেখ শাহীন মনোনয়নপত্র জমা দেন। কোষাধ্যক্ষ পদে শাহিনুর রহমান এবং গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ দুইটি পদে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

এ ছাড়া সদস্যের ৫টি পদের বিপরীতে ৭টি মনোনয়নপত্র জমা হয়েছে। তারা হলেন নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ, আয়ুব খান, অলিয়ার রহমান, আলমগীর হোসেন, সামছুর রহমান ও জাকির হোসেন। এ ছাড়াও সদস্য পদে তন্ময় মিত্র বাপি মনোনয়নপত্র জমা দেননি। 

মনোনয়নপত্র জমা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম।  এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবদুল মোমিন ও রাজ্জাক আহমেদ রাজু।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায়। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর প্রেস ক্লাব   নির্বাচন   মনোনয়নপত্র জমা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close