বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
দেশজুড়ে
রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার এক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম আপডেট: ১১.০৯.২০২৬ ১০:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মো. কাজল (৩০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নগরীর বর্ণালী মোড় এলাকার বরেন্দ্র অফিসের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাজল রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর ভোরে নগরীর ভদ্রা মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা উসকানিমূলক স্লোগান দিয়ে স্থানীয় লোকজনকে ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   সন্ত্রাসবিরোধী মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close