বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে ২৮৮ বস্তা সার উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলায় অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই মজুত করে রাখা ২৮৮ বস্তা রাসায়নিক সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মো. জামিরুল ইসলাম নামে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের টিকারবিলা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকির নেতৃত্বে পরিচালিত অভিযানে জামিরুল ইসলামের দোকানঘরে তল্লাশি চালানো হয়। এ সময় দোকানের একটি গোপন কক্ষ থেকে লুকিয়ে রাখা ২৮৮ বস্তা সার উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জামিরুল ইসলামের সার ব্যবসার বৈধ ডিলারশিপ বা খুচরা বিক্রির অনুমোদন ছিল না। তল্লাশির সময় তিনি সার মজুদের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং অবৈধভাবে সার মজুদের বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। উদ্ধার করা সার আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি বলেন, কৃত্রিম সংকট তৈরি ও কৃষকদের ভোগান্তি রোধে সারসহ কৃষি উপকরণের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  অবৈধভাবে সার মজুদ   শ্রীপুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close