শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      
দেশজুড়ে
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম আপডেট: ১১.০৯.২০২৬ ১১:৪২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবার খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে লেকের অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ। এটি চলতি মৌসুমে তৃতীয়বারের মতো জলকপাট খোলার ঘটনা।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি দ্রুত বাড়তে থাকায় রাঙামাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে স্পিলওয়ের জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুটে পৌঁছালে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়। পরে পরিস্থিতি অনুযায়ী জলকপাটগুলো ধাপে ধাপে সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত খোলা হয়েছিল। এতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পানি কমে যাওয়ার পর সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জলকপাট খোলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সম্ভাব্য বন্যা ও অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতেই আগাম সতর্কতামূলকভাবে লেকের অতিরিক্ত পানি নিষ্কাশন করা হচ্ছে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কাপ্তাই বাঁধ   জলকপাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close