বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      
দেশজুড়ে
অটোরিকশার ব্যাটারি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শালা-দুলাভাইয়ের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুর মহানগরের পূবাইলে অটোরিকশার ব্যাটারি চার্জারের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পূবাইল থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের পর মহানগরের পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া গ্রামের ‘মামা-ভাগিনা ব্যাটারি হাউস’-এর মালিক সুজন মিয়ার অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুজন মিয়া (৩৩) ও মোহাম্মদ সোহাগ (২৭)। সুজন মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার ঘাগরা গ্রামের মৃত আফাজ উদ্দিন শেখ ও মৃত মুলিনা খাতুনের ছেলে। তিনি বর্তমানে পূবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান পশ্চিমপাড়ায় আবদুল মতিনের বাড়িতে ভাড়া থাকতেন।

অপর নিহত সোহাগ গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের শিলমুন এলাকার ওয়াজ উদ্দিন ও মোছাম্মৎ শাবানা বেগমের ছেলে। সম্পর্কে তারা শালা-দুলাভাই।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের পর সোহাগ সুজনের অটোরিকশার গ্যারেজ থেকে অটোরিকশা বের করার সময় ব্যাটারি চার্জারের সংযোগ খুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে সোহাগকে বাঁচাতে তার দুলাভাই সুজন মিয়া শরীরে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে সুজনের স্ত্রী শিখা আক্তার ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করেন। আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে দ্রুত টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুল ইসলাম খোলা কাগজকে বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close