শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বিষধর ‘খৈয়া গোখরা’ উদ্ধার, চা শ্রমিকদের মাঝে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তোলার সময় একটি অত্যন্ত বিষধর ‘খৈয়া গোখরা’ সাপ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগান থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও বাগান সূত্রে জানা যায়, সকালে ভুরভুরিয়া চা বাগানে শ্রমিকরা দৈনন্দিন কাজের অংশ হিসেবে চা পাতা তুলছিলেন। এ সময় হঠাৎ ঝোপের মধ্যে একটি বিশাল আকৃতির বিষধর সাপ দেখতে পান তারা। সাপটিকে দেখে শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে তৎক্ষণাৎ সব শ্রমিক কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।

পরবর্তীতে বিষয়টি বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’-এ খবর দেন।

সংবাদ পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দক্ষতার সাথে সাপটিকে দেখতে পান এবং শনাক্ত করেন যে, এটি একটি প্রাণঘাতী বিষধর 'খৈয়া গোখরা' সাপ। পরিবেশকর্মীরা সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপটিকে দ্রুতই কোনো নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close