বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
থানচিতে অপহৃত প্রধান শিক্ষককে ২৪ ঘণ্টা পর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:২২ পিএম আপডেট: ১১.০৯.২০২৬ ২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার নাইন্দারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপহৃত প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে প্রায় ২৪ ঘণ্টা পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে থানচি সদরের দুর্গম মায়ারাম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে অপহরণের পর তাকে উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। একপর্যায়ে সন্দেহজনক মায়ারাম এলাকায় অভিযান চালানোর সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিক্ষককে ছেড়ে পালিয়ে যায়।

পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে চাই অং প্রু মারমাকে উদ্ধার করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, উদ্ধার হওয়া প্রধান শিক্ষক চাই অং প্রু মারমা অক্ষত রয়েছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের নাইন্দারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে অস্ত্রধারী একদল সন্ত্রাসী প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরপরই তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  থানচি   অপহরণ   প্রধান শিক্ষক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close