শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুলিয়ারচরে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০ পিএম
অভিযুক্ত বৃদ্ধ

অভিযুক্ত বৃদ্ধ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বক্কর (৬৫) নামে বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর সালুয়া নিজ গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আবু বক্কর সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের মৃত রুসমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যান আবু বক্কর। সেখানে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।

বিষয়টি টের পেয়ে শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা উদ্‌ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, “এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বক্কর নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।”

ওসি বলেন, “শিশুটির পরিবারের সদস্যরা তার চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এখনো থানায় লিখিত অভিযোগ দিতে পারেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কুলিয়ারচর   শিশু ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close