বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
এসএসসির ফল পুনর্নিরীক্ষণেও অকৃতকার্য, মাগুরায় কিশোরীর আত্মহত্যা
​মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের (পুনর্নির্ধারণ) পর পুনরায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় অভিমান করে মাগুরায় ফামিদা খাতুন (১৬) নামের শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

ফামিদা খাতুন মাগুরা সদর উপজেলার বাহরবাগ গ্রামের ওমানপ্রবাসী ইলিয়াস বিশ্বাসের মেয়ে।

​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফামিদা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিল। মূল ফল প্রকাশের পর দেখা যায় সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। ফলাফলে অসন্তুষ্ট হয়ে সে যশোর শিক্ষা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে। বৃহস্পতিবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে সেখানেও তার ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।

​স্বজনরা জানান, প্রায় ১০-১২ দিন আগে মায়ের সঙ্গে মাগুরা শহরের কলেজপাড়ায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল ফামিদা। বৃহস্পতিবার দুপুরে পুনর্নিরীক্ষণের অকৃতকার্য হওয়ার খবর পাওয়ার পর সে বাসার দোতলার কক্ষে নিজেকে আবদ্ধ করে ফেলে। দীর্ঘ সময় সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ফামিদাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানা-পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এসএসসি ফল পুনর্নিরীক্ষণ   মাগুরায় শিক্ষার্থীর মৃত্যু   ইংরেজিতে অকৃতকার্য   ফামিদা খাতুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close