বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ডোমারে ইয়াবাসহ মাদক বিক্রেতা লেবু গ্রেপ্তার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ লেবু ইসলাম (৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ৫১ বিজিবির গোমনাতি বিওপির সদস্যরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোমনাতি ইউনিয়নের হেমায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লেবু ইসলাম উত্তর গোমনাতি হেমায়েতপাড়া এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোমনাতি বিওপির একটি দল হেমায়েতপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় লেবু ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির নায়েক সুবেদার মো. মকবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে লেবু ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে ডোমার থানায় সোপর্দ করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “ইয়াবাসহ লেবু ইসলামকে গ্রেপ্তার করেছে গোমনাতি বিজিবির একটি দল। এ ঘটনায় গোমনাতি বিওপির নায়েক সুবেদার মো. মকবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন।”

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে লেবু ইসলামকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ডোমার   মাদক বিক্রেতা গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close