বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মন্নুজান স্কুলের ফুটওভার ব্রিজে ফাটল দ্রুত মেরামতের নির্দেশ রাসিক প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পদ্মা নদীর পানি বৃদ্ধির মধ্যে রাজশাহী মহানগরীর মন্নুজান স্কুলের সামনে গরুর চাকার আদলে নির্মিত ফুটওভার ব্রিজে সামান্য ফাটল দেখা দিয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার (১০ সেপ্টেম্বর) সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি ফাটলটি দ্রুত মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাসিকের প্রশাসক ব্রিজটি পরিদর্শনে যান। তিনি ব্রিজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফাটলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক। তিনি ফাটলের কারণ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত প্রয়োজনীয় মেরামত কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর এবং উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মন্নুজান স্কুল   ফুটওভার ব্রিজে ফাটল   মেরামতের নির্দেশ   রাসিক প্রশাসক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close