শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে আট মাসে সংখ্যালঘু নির্যাতনের ১৮ ঘটনা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলায় গত ৮ মাসে ১৮জন সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দির চত্বরে অনুষ্ঠিত সংবাদ সংবাদ সম্মেলনে এই দাবি করেন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (এইচআরসিবিএম)।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কো-অর্ডিনেটর আশীষ কুমার অঞ্জন, কনভেনার অ্যাডভোকেট লাকী বাছাড, কক্সবাজারের কো-অর্ডিনেটর রানা প্রতাপ দে, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ফোরামের আহ্বায়ক জুয়েল রায় প্রমুখ।

লিখিত বক্তব্যে লাকী বাছাড বলেন, ‘নীলফামারী জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এই ৮ মাসে ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, হুমকি, নারী ও শিশুদের নিরাপত্তা, সম্পত্তি নিয়ে বিরোধ, মন্দির ও ধর্মীয় স্থাপনা সংক্রান্ত সমস্যা, চুরি, হামলা ও অন্যান্য সহিংসতাসহ ১৮টি সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু জলঢাকা উপজেলায় আটটি ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের কাছে নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠন করে নির্যাতনের ঘটনাগুলোর নিরপেক্ষ ও জরুরি তদন্ত করতে হবে, তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে দ্রুত বিচারে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’

ভুক্তভোগীদের সুরক্ষা, পুনবাসন ও আর্থিক ক্ষতিপূরণ প্রদানের সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার দাবি জানান লাকী বাছাড।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারীতে সংখ্যালঘু নির্যাতন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close