শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একটি বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর পুল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় অজানা কোনো যানবাহনের ধাক্কায় হনুমানটি গুরুতর আহত হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় আহত হয়ে হনুমানটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন অখিল মালাকার নামে সিএনজি অটোরিকশা চালক। তিনি এগিয়ে গিয়ে হনুমানটির মুখে পানি দেন এবং বাঁচানোর চেষ্টা চালান। একই সাথে তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। 

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে হনুমানটিকে উদ্ধার করেন। পরে সেটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত ঘোষণা করেন। 

মৃত মুখপোড়া হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বপন দেব সজল।

বন্যপ্রাণী সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ‘সড়ক পারাপারের সময় বন্যপ্রাণী প্রায়ই যানবাহনের ঝুঁকিতে পড়ে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বন্যপ্রাণীর চলাচলপ্রবণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের সতর্কতা বাড়ানো প্রয়োজন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা   মুখপোড়া হনুমানের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close