শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় যুবলীগের মিছিল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বন্দিদের মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার দাউদকান্দি উপজেলার তীরেরচর এলাকায় মহাসড়কে এই মিছিলটি হয়।

জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের নির্দেশে এ মিছিলের আয়োজন করেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা।

মিছিলে ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’ এসব স্লোগান দিতে দেখা গেছে। 

এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক   কুমিল্লায় যুবলীগের মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close