শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেপ্তার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ পিএম
বেগম গ্রেপ্তার

বেগম গ্রেপ্তার

নীলফামারী জেলার ডোমার উপজেলার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার বাড়ি থেকে মাদকসামগ্রী উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট রাউতা কাজিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, ডোমারের ছোট রাউতা কাজীপাড়ায় অবস্থিত তার বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয়রা বলেন, তার বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে। আবার কোন মামলায় তার সাজা হয়েছে। তারপরও মাদক বিক্রি তিনি চালিয়ে যাচ্ছেন। তার জন্য এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পরেছে। পুলিশ ধরার পর আবার জেল থেকে বের হয়ে সে এ পেশায় জড়িয়ে পরে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডোমারে মাদক সম্রাজ্ঞী   রুপা বেগম গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close