জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তমেজুল ইসলাম নামে এক যুবকের মরদেহ বীরনগর এলাকার একটি আখক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বীরনগর এলাকার একটি আখক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হাটুর চৌরাস্তার মোড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বীরনগর এলাকায় দুর্বৃত্তরা তমেজুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
শনিবার সকালে স্থানীয়রা বীরনগর এলাকার একটি আখক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবীরুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএস