শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সিজারের ৪ দিন পর প্রসূতির মৃত্যু, বৈধ কাগজ না থাকায় ক্লিনিক সিলগালা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম

সিজারের ৪ দিন পর প্রসূতির মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গার জীবননগরে নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ কাগজ না থাকায় ক্লিনিকটি সিলগালা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ক্লিনিকটির প্রয়োজনীয় বৈধ কাগজ না থাকা এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতে প্রতিষ্ঠানের মালিক সুজা উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সঙ্গে সঙ্গে ক্লিনিকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এই অভিযানে সহযোগিতা করেন জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখসহ থানা পুলিশের একটি টিম।

জানা গেছে, নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের স্বজনদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। এরপরই তিনি ক্লিনিকে অভিযান চালান।

নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, সিজারিয়ান অপারেশনের চার দিন পর এক প্রসূতি মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পরই এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্লিনিকের বৈধ কাগজ ও স্বাস্থ্যসেবার মান খতিয়ে দেখা হয়, তবে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। ফলে বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী জরিমানা আরোপ করা হয় এবং প্রতিষ্ঠানে থাকা সবাইকে বের করে দিয়ে ক্লিনিকটি তালাবদ্ধ করা হয়। 

তিনি আরোও জানান, এলাকায় লাইসেন্সবিহীন ও মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close