শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম

রাষ্ট্রগঠনে সবাইকে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য ও প্রত্যাশা বাস্তবে রূপ দেয়া সম্ভব হবে।’ 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

প্রধান অতিথির ব্ক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বর্তমান সরকার সর্বোচ্চ অবস্থান থেকে প্রয়োজনীয় চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করবে। এ ক্ষেত্রে উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটানোর লক্ষ্য নিয়ে এবারের ইনোভেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে। মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে অংশ নিয়েছেন।

এ মেলায় উদ্ভাবক, স্টার্টআপ, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্র গঠন   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close