শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পার্বত্য চট্টগ্রামের তিন কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে নাগরিক পরিষদের সাধুবাদ
নিজস্ব প্রতিবেদক,বান্দরবান
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ, অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা, সাংবিধানিক স্বীকৃতি, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গঠিত তিনটি কমিটি আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। 

বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে এ ধরনের উদ্যোগ অতীতে কোনো সরকার নেয়নি, বর্তমান সরকারের এ উদ্যোগ খুবই ভালো উদ্যোগ মন্তব্য করে বক্তারা আশাবাদ করে নতুন কমিটি পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবে।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান,বান্দরবান জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয়, নির্বাহী ও পরামর্শক এ তিনটি কমিটি গঠন করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পার্বত্য চট্টগ্রাম   কমিটি গঠন   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close