ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে থানা পুলিশের একটি দল উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. রহমতুল্লাহ রতন (৪৮) উপজেলার ৬ নম্বর মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সে রতন চর শংকর এলাকার মৃত হোসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল আয়োজন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
কেকে/এআই