শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ডিমলায় ১৯ ইয়াবাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার ডিমলা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ইয়াবা বড়িসহ আব্দুল করিম (২৯) নামের যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার আমতলী মসজিদ এলাকার ভূমিহীন পাড়ায় এ অভিযান চালানো হয়। 

আব্দুল করিম ডিমলার ঠাকুরগঞ্জ গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে। 

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৯৩/৩-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় মাদক চোরাচালানকারী একটি দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও আব্দুল করিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৯টি ইয়াবা বড়ি পাওয়া যায়।

বিজিবির দাবি, তিনি মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। অভিযানের সময় মো. ফারুক, স্বপন ও খাইরুল নামের আরও তিনজন পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিমলায় ইয়াবা   বিজিবির অভিযান   ইয়াবাসহ যুবক গ্রেপ্তার   নীলফামারী সীমান্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close