শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
চাঁদপুরে লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চাঁদপুরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারী তার পুত্রবধূকে নিয়ে ‘ফারহান-৩’ লঞ্চে ঢাকা সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হন। লঞ্চটি রাত ১১টার দিকে চাঁদপুরের হরিণা ফেরিঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে তার পুত্রবধূ হঠাৎ খিঁচুনিজনিত কারণে অচেতন হয়ে পড়েন। এ সময় লঞ্চের এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

সাব্বির আলম সুজন বলেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে অক্সিজেন সিলিন্ডারসহ একটি মেডিকেল টিম দ্রুত ওই লঞ্চে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্ট গার্ডের বোটে করে ওই নারীকে হরিণা ফেরিঘাটে আনা হয়।’

তিনি আরও জানান, সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুরে কোস্ট গার্ড   ১৬১১১ জরুরি সেবা   লঞ্চে অসুস্থ নারী   কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close