শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মশার লার্ভার ‘আস্তানা’ খুঁজতে কালাইয়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু মশা নিধন নয়, মশার বংশবিস্তারের সম্ভাব্য জায়গাগুলোও নিয়মিত পরিষ্কার রাখার ওপর জোর দিচ্ছে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্যে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযানের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র কিংবা যেসব স্থানে পানি জমে থাকতে পারে—সেসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখার দায়িত্ব প্রত্যেকের।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার লার্ভা জন্মানোর মতো স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে এলে ডেঙ্গুমুক্ত কালাই গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনসুর রহমান প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মশার লার্ভা   আস্তানা   কালাই   পরিচ্ছন্নতা   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close