শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ তিনজন, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অপরাধে পাঁচজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এর মধ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে মো. রিপন মিয়াকে (৪৬) ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।  শুক্রবার বিকেল ও রাতে পৃথক অভিযানে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি-অনন্তপুর ও উত্তর তেতাভূমি-নোয়াপাড়া এলাকা থেকে যথাক্রমে ১০০ ও ১৫০ পিস ইয়াবাসহ মো. শাকিল (২৫) ও মো. সোহেলকে (২২) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত মো. মাসুদ মিয়াকে (৪২) গ্রেপ্তার এবং মাদক সেবনের অপরাধে মো. আরিফ, মো. মাসুদ, মো. স্বপন মিয়া, কামরুল হোসেন ও মো. নাঈম হোসেনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   মাদকবিরোধী   অভিযান গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close