শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
দেড় মাস ধরে নেই ইউএনও, স্থবির প্রশাসনিক কার্যক্রম
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনে প্রায় দেড় মাস ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেই। গুরুত্বপূর্ণ এ পদটি দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার মানুষ।

উপজেলার প্রশাসনিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পদ হলো উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং সাধারণ মানুষের নানা প্রশাসনিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউএনওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু আজমিরীগঞ্জে প্রায় দেড় মাস ধরে এ গুরুত্বপূর্ণ পদে কোনো ইউএনও না থাকায় স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম কতটা কার্যকরভাবে চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউএনও পদটি দীর্ঘদিন শূন্য থাকায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় এবং জরুরি সরকারি কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছে। ফলে এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকার দ্রুত একজন ইউএনও পদায়ন করে আজমিরীগঞ্জবাসীর ভোগান্তি দূর করবে—এটাই আমাদের প্রত্যাশা।

সচেতন মহলের মতে, উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে ইউএনওর মতো গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন শূন্যতা থাকা কোনোভাবেই কাম্য নয়। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে দ্রুত এ পদে একজন দক্ষ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন।

এদিকে প্রায় দেড় মাস ধরে ইউএনও না থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও লেখালেখি হচ্ছে। উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ এত দীর্ঘ সময় শূন্য থাকার পরও কেন নতুন ইউএনও পদায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না—এ বিষয়ে উদ্বেগ আজমিরীগঞ্জবাসীর। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আজমিরীগঞ্জ   ইউএনও   প্রশাসনিক   কার্যক্রম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close