শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নীলফামারীতে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলায় এ অভিযান শুরু হয়।

জেলা শহরের কালিতলায় অবস্থিত মশিউর রহমান ডিগ্রি কলেজ চত্বরে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন প্রমুখ।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচি শুরু করা হয়।  

জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন অংশ নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারীতে ডেঙ্গু অভিযান   ডেঙ্গু প্রতিরোধ   পরিচ্ছন্নতা অভিযান   এডিস মশা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close