শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
রাজনীতি
অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো : ইয়াসিন ফেরদৌস
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ বলেছেন, ‘পতিত স্বৈরাচার সরকার দেশেও থাকতে পারে না। অতএব অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো।’

শনিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাবেশে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ‘ঐক্য না থাকলে কোনো কিছু হয় না। আপনাদের নিজেদের দলের মধ্যে যদি গ্রুপিং থাকে, নিজেরা নিজেরা যদি গ্রুপিং করেন, তাহলে আপনারা নিজেরাই একদিন ভেঙে পড়ে যাবেন। আপনাদের এক থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে। দলীয় কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণের দল। ফ্যাসিবাদরা বিএনপি দলকে ধ্বংস করার পাঁয়তারা করেছে। কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারিনি। বিএনপি জনগণের রায়ে আবারো নির্বাচিত হয়েছে। এটাই প্রমাণ করে যে, বিএনপি সাধারণ জনগণের দল।’

ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ জলিল, ধামরাই পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট, শ্রমিক দলের সাবেক সভাপতি লোকমান হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, মো. খুররম চৌধুরী টুটুল ও যুগ্মসাধারণ সম্পাদক মোবারক হোসেন ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুক প্রমুখ র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইয়াসিন ফেরদৌস মুরাদ   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী   ধামরাই বিএনপি   বিএনপির র‍্যালি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close