শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
জাতীয়
প্রধানমন্ত্রী কথায় নন, কাজে বিশ্বাসী : পানিসম্পদ প্রতিমন্ত্রী
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কথায় বিশ্বাস করেন না, কাজে বিশ্বাস করেন। আগামীতে আমাদের মেয়েরা অনার্স-ডিগ্রী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করতে পারবেন।’ 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ধানহাটিতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির সরকার জনগণের সরকার। আমাদের সরকারের বয়স কেবল ছয় মাস। ১৭ বছর ফ্যাসিস্ট সরকার চুরি করে, একনায়কতন্ত্র কায়েম করে, ফ্যাসিস্ট আচরণ করে বাংলাদেশকে অগণতান্ত্রিক ও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। কাজেই এসব মেরামত করতে সরকারের একটু সময় লাগবে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের নারীদের যৌতুকের কারণে যাতে সংসার ভেঙে না যায়, সেজন্য নারী নির্যাতন বন্ধ করতে এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন নতুন আইন করা হবে। এর মধ্য দিয়ে আমাদের মা ও বোনেরা যাতে সুখে সংসার করতে পারেন।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ছয় মাসের ভিতরে বোদা উপজেলার এ ধানহাটিতে দাঁড়িয়ে আমি বলব, আমরা যতগুলো কথা দিয়েছি, আমরা তা বাস্তবায়ন করব।’

আলোচনা সভার পর মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করা হয়। র‌্যালিটি বোদা বাজারের ধানহাটি থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। 

র‍্যালিতে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ অংশগ্রহণ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   পানিসম্পদ প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close