দ্বীনি মারকাজ ও মজলিস কমপ্লেক্স বাস্তবায়নের লক্ষ্যে কর্মী, সুধী ও শুভাকাঙ্খীদের নিয়ে মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমপ্লেক্স বাস্তবায়নের পরিকল্পনা ও করণীয় নিয়ে সভায় আলোচনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব এএ তাওসিফ, যুগ্ম-মহাসচিব মো. আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় জোন পরিচালক এম. শামছুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য-আফ্রিকা জোনের পরিচালক মাওলানা আহমদ বিলাল।
খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমানীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুল খালিকের সঞ্চালনায় সভায় খেলাফত মজলিস, ইসলামী যুব মজলিস, ইসলামী শ্রমিক মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের জেলা-শহর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি স্থানীয় সুধী ও শুভাকাঙ্খীরাও উপস্থিত ছিলেন।
সভায় দ্বীনি মারকাজ ও মজলিস কমপ্লেক্স বস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারত আলোচনা করা হয়। এ সময় প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় পরিকল্পনা, কার্যক্রম ও করণীয় বিষয়ে উপস্থিত কর্মী, সুধী ও শুভাকাঙ্খীদের মতামত নেওয়া হয় এবং সার্বিক সহযোগিতা কামনা করা।
কেকে/এমএ