শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও তৃণমূলের শূন্য পদগুলো পূরণের মধ্য দিয়ে সাংগঠনিক পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকা উত্তরের গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এর পূর্বে সন্ধ্যা সোয়া ৭টার দিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ‘বৈঠকে মূলত দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী সারা দেশের জেলা-উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে যেসব নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নের বিষয়ে জোর দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা।’

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে এবং সাধারণ মানুষকে সচেতন করতে বিএনপির পক্ষ থেকে ঢাকা শহরের পাশাপাশি সারা দেশে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে এই প্রচারপত্র তৈরি করা হয়েছে। এছাড়া স্কুল, মাদ্রাসা ও হাটবাজারে যেন যত্রতত্র আবর্জনা ফেলে মশার বংশবিস্তার না ঘটে, সেজন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গার্লস গাইড, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতায় কাজ করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রেডিও, টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমেও দলের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

সাংগঠনিক আলোচনার বিষয়ে রুহুল কবির বলেন, ‘দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে অনেকে মারা গেছেন বা বহিষ্কারের কারণে পদ শূন্য হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এসব শূন্য পদে দ্রুত পদোন্নতি দিয়ে তা পূরণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।’

উপ-নির্বাচনে দলীয় মনোনয়নের তফসিল ঘোষণা :

দলের সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনের উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে একটি তফসিল ঘোষণা করেন রুহুল কবির।

তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় ফরম সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর ওই ফরম জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ডের (জাতীয় স্থায়ী কমিটি) সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু প্রতিরোধ   সাংগঠনিক পুনর্গঠন   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close