শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা এলাকার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী উত্তরপাড়া হাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মিশ্রী এলাকার মো. সামসুদ্দিনের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা আফসিন শেহজা এবং তার প্রবাসী বড় ভাইয়ের ছেলে আবু সুফিয়ান (৩ বছর ৬ মাস)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে বাড়ির উঠান ও আশপাশের এলাকায় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে পুকুরঘাট এলাকায় তাদের সন্ধান করা হয়। সেখানে পানিতে শিশু দুটির পা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে তারা মারা যায়।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লাকসামে পুকুরে ডুবে   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close