শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
মায়ের ওপর হামলায় বাধা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম আপডেট: ১৩.০৯.২০২৬ ১২:৪৭ পিএম
নিহত গেন্দু মিয়া

নিহত গেন্দু মিয়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদকের টাকা চেয়ে মাকে মারধরের ঘটনায় বাধা দিতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গেন্দু মিয়া (৩০) নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গেন্দু মিয়া ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্দু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে মাদকের টাকা চেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টাকা না পেয়ে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় বড় ভাই হৃদয় মিয়া বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা ধস্তাধস্তিতে গড়ায়। একপর্যায়ে হৃদয় মিয়া হাতে থাকা ছুরি দিয়ে গেন্দু মিয়ার বুকে আঘাত করেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত গেন্দু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হৃদয় মিয়াকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, “ঘটনার পরপরই মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহত গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   ছুরিকাঘাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close