শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চারঘাট সীমান্তে বিপুল মাদক জব্দ, পালাল কারবারিরা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাট সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ বোতল ভারতীয় জেডি মদ ও ৩০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির ধাওয়া খেয়ে দুই মাদক কারবারি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, রোববার ভোররাতে চারঘাট বিকল্প বিওপির একটি দল চন্দনশহর ডালিপাড়া এলাকায় দুই ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা একটি বস্তা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ওই বস্তায় তল্লাশি চালিয়ে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ বোতল ভারতীয় জেডি মদ পাওয়া যায়।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চারঘাট বিওপির একটি টহল দল শাহরিয়ার খাল আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৩০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  চারঘাট সীমান্ত   মাদক জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close