শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
রাজশাহীতে ৬৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ গ্রাম হেরোইনসহ নারীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আরএমপি পুলিশের বিশেষ টিম। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রির ৪ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন— ছোটবনগ্রাম এলাকার মো. আমিনুল ইসলাম মিন্টু (৫৮), তার স্ত্রী মোসা. কলি বেগম (৫০), বোয়ালিয়া থানার হেতেম খাঁ এলাকার মো. হাসান (৩২) এবং চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মো. আলামিন (৩৫)।

রোববার সকালে নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, শনিবার দুপুর পৌনে ৪টার দিকে মিন্টুর বসতবাড়িতে অভিযান চালিয়ে হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হাসান ও আলামিন দীর্ঘদিন ধরে মিন্টু ও কলির সহযোগী হিসেবে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মিন্টুর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ ছাড়া হাসানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পেনাল কোডে দুটি মামলা রয়েছে। পুলিশ বলছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   হেরোইনসহ গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close