রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      
দেশজুড়ে
সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে : আইনমন্ত্রী
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল এবং অবকাঠামগত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, ‘আমরা এখানকার বিচার বিভাগের স্থানীয় সমস্যা শুনেছি, এ সব সমস্যা সমাধানের পথ কি তার সুপারিশ শুনেছি, এ থেকে উত্তরণের পথ কি সে সিদ্ধান্ত নেব।’

এর আগে মন্ত্রী সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।

মতবিনিময় সভায় আইন মন্ত্রী সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরাকে মাদক মুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দ্রুত বিচারের জন্য সামারি ট্রায়াল করতে হবে। মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’

মন্ত্রী বিচার প্রার্থীদের দ্রুত বিচার প্রাপ্তিতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর আহ্বান জানিয়ে বিচারকদের কর্মঘন্টাকে সঠিকভাবে কাজে লাগানোর কথা জানান। 

তিনি আরও বলেন, ‘লিগ্যাল এইডকে জনবান্ধব করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমাতে হবে।’

স্থানীয় বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ করা হবে। সাতক্ষীরায় নতুন যে ২৩টি কোর্ট সৃজন করা হয়েছে অতি দ্রুত সেখানে বিচারক এবং স্টাফ নিয়োগ দেয়া হবে।’

পরে মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও জেলা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ উপস্থিত থেকে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন। বিকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমির আরও একটি দলীয় মিটিংএ যোগদান করার কথা রয়েছে মন্ত্রীর।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   বিচার বিভাগ   আইনমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close