রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      
দেশজুড়ে
ক্ষেতলালে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক দূর্জয় চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান এমএ হাসান, সদস্যসচিব রাশেদুল ইসলাম এবং ক্ষেতলাল পৌর ছাত্রদলের সদস্যসচিব শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দূর্জয় চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমাদের এ উদ্যোগ। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে।’

দেওয়ান এমএ হাসান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। ছাত্রদল সবসময় জনকল্যাণমূলক কাজে পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

রাশেদুল ইসলাম জানান, মশার বংশবৃদ্ধি রোধে বসতবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা জরুরি। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই মূলত এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   ডেঙ্গু প্রতিরোধ   ছাত্রদল   পরিচ্ছন্নতা   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close