রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
দাউদকান্দিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত তিনজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় এসআই রবিউল ইসলাম, এসআই ইসমাইল হোসেন, এসআই রেজোয়ানুল ইসলাম, এএসআই মো. সেলিম মিয়া প্রমুখ  পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতদের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন ভূঁইয়া (৬৩) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. মনির হোসেন (৫১)। 

পুলিশের তথ্য মতে, মোক্তার হোসেনকে শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটের দিকে জুরানপুর এলাকা থেকে এবং মনির হোসেনকে দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় রিয়াদ হোসেন (২৪) ও শামীম মিয়া (৩০), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আল আমিন ও মো. জাকির হোসেনকে গ্রেপ্তার হয়েছে।

মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত কাশেম (৫০), মো. সুমন মিয়া (৩২) ও ফারুক (২৭) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। অভিযান শেষে তাদের নিজ নিজ মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   পুলিশ   অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close