রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      
দেশজুড়ে
রাজশাহীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান এ তথ্য দিয়েছেন। 

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ, সরকারবিরোধী প্রচারণা এবং এ সব কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার সঙ্গে তারা জড়িত ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নওগাঁ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রদীপ কুমার সরকার (৬০), জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. সাদেকুল ইসলাম (৪০) এবং আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা চৌধুরী ওরফে বাদল (৬৫)। তিনজনই নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা।

মো. গাজিউর রহমান জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিযে আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। 

তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রিত করা, গোপন বৈঠক এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্ত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর পাশাপাশি বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন ও পোস্টার লাগানোর সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন কমিউনিকেশন অ্যাপ ব্যবহার করে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রচার, লোকজনকে এ সব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

উল্লেখ্য, গ্রেপ্তার প্রদীপ কুমার সরকারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে। গোলাম মোস্তফা ওরফে বাদলের বিরুদ্ধে আত্রাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি ও পেনাল কোডে তিনটি মামলা এবং ঢাকার পল্টন থানায় একটি সিআর মামলা রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   আওয়ামী লীগ   নেতা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close