রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
মদনে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ চত্বরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে—এমন স্থানগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। 

কর্মসূচিতে মদন উপজেলা ছাত্রদল, মদন পৌর ছাত্রদল ও সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগান দেন। পরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ লায়ন; মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা; সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির মাহমুদ ও সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন ভূঁইয়া জাপান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মদন   ডেঙ্গু প্রতিরোধ   ছাত্রদল   পরিষ্কার   পরিচ্ছন্নতা   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close