রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
দেশজুড়ে
কাজ শেষ হলেও চালু হয়নি পানি শোধনাগার, সুন্দরগঞ্জে স্থানীয়দের মানববন্ধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার দুই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি। নির্মাণকাজ শেষ হলেও শোধনাগারটি চালু না হওয়ায় সুপেয় পানি সরবরাহের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শোধনাগারটি দ্রুত চালু এবং পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগের প্রতিবাদে পৌরসভার সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌরসভার বাসিন্দা মিজানুর রহমান, এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, শাহিন আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়েছে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পরও এটি চালু হয়নি। ফলে বিপুল অর্থ ব্যয় হলেও প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

তারা বলেন, শোধনাগারটি চালু হলে পৌরবাসীর নিরাপদ ও সুপেয় পানির সংকট অনেকটাই কমবে। তাই আর কালক্ষেপণ না করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত এটি চালুর দাবি জানান তারা। 

একই সঙ্গে পৌরসভার চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজের মান ও গতি নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা বলেন, নির্মাণ শেষ করে কোনো প্রকল্প বছরের পর বছর পড়ে থাকা গ্রহণযোগ্য নয়। আগামী ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালু করে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে দাবি বাস্তবায়ন না হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পানি শোধনাগার   সুন্দরগঞ্জ   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close