রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
রাজনীতি
ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রবিনকে শোকজ
রাজিউল হাসান পলাশ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ পিএম
রাফিজুল ইসলাম রবিন

রাফিজুল ইসলাম রবিন

ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার অধীন ইউনিট কমিটিতে দায়িত্বশীল পদে আসীন থেকে দায়িত্বে অবহেলা করার কারণে কেন আপনার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’

জানা গেছে, সম্প্রতি উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় সাদ্দাম হোসেন নামে ব্যবসায়ীর বাড়ি গিয়ে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হুমকি দেন রাফিজুল ইসলাম রবিন। সেই ঘটনার একটি ভিডিও তিনি নিজেই ফেসবুকে প্রকাশ করেন।

এ সময় রবিন ব্যবসায়ী সাদ্দামের মাকে বলেন, ‘আরামেই থাকতে চাইয়েন, ইয়ার বাইরে যাইতে না কইরেন, নাইলে বাড়ির ইট সুদ্ধা থাকব না।’

সাদ্দাম হোসেনের দাবি, মূলত রবিনের সহযোগী জাকারিয়ার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল ও তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। সেই বিরোধকে কেন্দ্র করে রাজনৈতিক ট্যাগ দিয়ে তাকে পুলিশে গ্রেপ্তার করানো হয় ও হুমকি-ধমকি দেওয়া হয়।

বিষয়টি নিয়ে গেল গত মাসে একাধিক গণমাধ্যম সংবাদ প্রচার করে। এরই পরিপ্রেক্ষিতে রাফিজুল ইসলাম রবিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে রাফিজুল ইসলাম রবিনকে একাধিকবার ফোনকল করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তমিজ উদ্দিন বলেন, ‘ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো অপকর্মের সুযোগ নেই। সম্প্রতি ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেটি তদন্তের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধামরাই ছাত্রদল   রাফিজুল ইসলাম রবিন   হুমকির অভিযোগ   কারণ দর্শানোর নোটিশ   ঢাকা জেলা উত্তর ছাত্রদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close