রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      
দেশজুড়ে
নীলফামারী সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী সরকারি কলেজে দুই দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কলেজ শাখা ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সোলায়মান আলী।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত ও সদস্যসচিব রাইসুল ইসলাম রানা এ সময় উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিভাগ, প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

পায়েলুজ্জামান রক্সি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী কর্মসূচি শুরু করেছি আমরা। আগামীকাল পর্যন্ত কলেজের পুরো এলাকায় থাকা ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করবো। এ ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী সরকারি কলেজ   ছাত্রদল   পরিচ্ছন্নতা   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close