রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
দেশজুড়ে
টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে তরুণ সংগঠকদের কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন; তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা শহরে একটি রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত নীলফামারী সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় নীলফামারীর ১৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধ শতাধিক তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বারোপ করে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।

কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো- অর্ডিনেটর মো. আতিকুর রহমান।

কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিতকরণে সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্যমাত্রা এবং এর গুরুত্ব, উপাদানসমূহ, তথ্য অধিকার আইনের প্রয়োগ, বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

নীলফামারী সনাকের সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সনাক সহসভাপতি আফরোজা বিনতে আজিজ গ্লোরী, ইয়েস উপ-কমিটির আহ্বায়ক রত্না চৌধুরী, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু, টিআইবি রংপুর অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা প্রমুখ।

কর্মশালায় নীলফামারী সরকারি মহিলা কলেজের বিএনসিসি, নীলফামারী সরকারি কলেজের রোভারস্কাউট, নীলফামারী সরকারি কলেজ শাখার বাঁধন ইউনিট, প্রথমআলো বন্ধুসভা, নীলফামারী সরকারি কলেজ বিতর্ক পরিষদ, গ্রীণ ভয়েস-নীলফামারী সরকারি কলেজ, বসুন্ধরা শুভ সংঘ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, মুক্তমহ স্কাউট গ্রুপ, ইয়ুথ ফর পলিসি, দীপ্তমান আরটিআই গ্রুপ, নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশন বাংলাদেশ, স্বপ্নপূরণ নীলফামারী, অনুপ্রেরণা, সংগলশী ক্রীড়া ফেডারেশন, রেডক্রিসেন্ট নীলফামারী ইউনিটের যুব ফোরামের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ও দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   টেকসই উন্নয়ন   প্রাতিষ্ঠানিক সুশাসন   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close