রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
দশমিনা তেঁতুলিয়া নদী ভাঙন কবলিত স্থানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম আপডেট: ১৩.০৯.২০২৬ ৯:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজীরহাট এলাকায় নদী ভাঙন কবলিত এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে মাইকিং করে এবং  শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাইনবোর্ড বসিয়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

জানা যায়, উপজেলার তেঁতুলিয়া নদীর তীরবর্তী হাজীরহাট এলাকার গত মঙ্গলবার সন্ধ্যায় বেড়িবাঁধ ফাটল দেখা দেয়। ওই রাতেই বেড়িবাঁধ ছুটে এলাকার কৃষিজমি ও বসত ঘর পানিতে প্লাবিত হয়। এ ঘটনায় এলাকায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন।

বেড়িবাঁধ ভাঙনের পর থেকে দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ বিভিন্ন উপজেলা থেকে লোকজন এসে ঘটনাস্থল দেখার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের লোকজন আসা যাওয়া করে। ভাঙন কবলিত এলাকায় যাতে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং আইনশৃঙ্খলা বাহিনী ভাঙন কবলিত এলাকার লোকজন ছাড়া কোনো লোকজন প্রবেশ করতে না পারে, এ জন্য মাইকিংসহ সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, ভাঙন কবলিত এলাকায় গত মঙ্গলবার থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এখানে শিশু, বৃদ্ধসহ নানান বয়সের লেকজন আসা যাওয়া করছে। তারা বেশি ভাগ সময় ফাটলের সমূক্ষে বসে থাকে। তাই যাতে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য স্থানীয় লোকজন ছাড়া অন্য কোনো লোকজন প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   তেঁতুলিয়া নদী   নিষেধাজ্ঞা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close