রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
লালপুরে ইয়াবাসহ বিএনপি নেতা হাসমত আলী গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোর জেলার লালপুর উপজেলায় ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসমত আলী (৪৫) নামে বিএনপির গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার অমৃতপাড়া এলাকার ঢুষপাড়া মোড়ে বাঘা-লালপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হাসমত আলী উপজেলার ৪ নম্বর আড়বাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। উপজেলার ঢুষপাড়া গ্রামের মো. কইর উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাসমত আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন বলেন, ‘হাসমত আলী ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তবে ইয়াবা ট্যাবলেটসহ তার আটকের বিষয়ে আমি কিছু জানি না।’

এ ঘটনায় হাসমত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লালপুরে ইয়াবা   বিএনপি নেতা হাসমত আলী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close