সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি নিয়ে আঞ্চলিক বৈঠক স্থগিত করল ওমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ এএম

হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন একটি সামুদ্রিক পথের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করেছে ওমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার গভীর রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করার লক্ষ্যে বৈঠকটি স্থগিত করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং এ অঞ্চলের মানুষের সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণে সহায়ক একটি টেকসই সমঝোতায় পৌঁছানোর পরিবেশ তৈরির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ঐকমত্যের স্বার্থে সোমবার সালালায় অনুষ্ঠিতব্য আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতাকে সমর্থন করে এমন সংলাপ উৎসাহিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তবে বৈঠকের নতুন কোনো তারিখ ঘোষণা করেননি আলবুসাইদি। বৈঠক স্থগিতের বিস্তারিত কারণও তিনি জানাননি।

ইরানকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাহরাইন অংশগ্রহণ প্রত্যাখ্যান করার একদিন পর ওমান বৈঠক স্থগিতের ঘোষণা দিল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের দীর্ঘস্থায়ী বাধা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে পারে।

এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি ঘিরে আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close