সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
এমপি মাজহারুলকে সংবর্ধনা, সম্প্রীতি-সৌহার্দ্য বজায় রাখার আহ্বান
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ এএম আপডেট: ১৪.০৯.২০২৬ ১০:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম। এ উপলক্ষে রামকৃষ্ণ পরমহংসের জীবন, দর্শন ও মানবকল্যাণমূলক আদর্শ নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের রথখলা এলাকার কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সেবাশ্রমের সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শহীদুল্লাহ কায়সার শহীদ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অনিল চন্দ্র পন্ডিত, গৌতম সরকারসহ সেবাশ্রমের নেতৃবৃন্দ, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানের শুরুতে সেবাশ্রমের পক্ষ থেকে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে সম্মাননা দেওয়া হয়। এ সময় সেবাশ্রমের নেতৃবৃন্দ ও অতিথিরা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিশোরগঞ্জের মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা রামকৃষ্ণ পরমহংসের জীবন, দর্শন ও মানবসেবার আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মানুষের প্রতি ভালোবাসা, মানবসেবা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। রামকৃষ্ণের জীবন ও আদর্শ থেকে এসব মূল্যবোধের শিক্ষা নিয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম দীর্ঘদিন ধরে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য তৈরি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সংবর্ধনা অনুষ্ঠানে কিশোরগঞ্জের উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের ভূমিকার প্রত্যাশা তুলে ধরেন অতিথিরা। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগী হবেন বলে আশা প্রকাশ করেন তারা।

এ সময় সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সেবাশ্রমের নেতৃবৃন্দ ও উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান। তিনি রামকৃষ্ণ সেবাশ্রমের সামাজিক, মানবিক ও ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে মানুষের কল্যাণে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে অতিথি, সেবাশ্রমের নেতৃবৃন্দ, ভক্ত ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে সংবর্ধনা ও আলোচনা সভার সমাপ্তি হয়।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   রামকৃষ্ণ সেবাশ্রম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close