সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
দেশজুড়ে
পাটগ্রামে অবৈধভাবে পাথর-বালু উত্তোলনে সুশীল সমাজের উদ্বেগ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সীমান্তবর্তী জনপদ পাটগ্রামে মাদকের বিস্তার এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে উদ্বেগ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এসব সমস্যা সমাধানে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রোববার (১৩ সেপ্টেম্বর) পাটগ্রামের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। সাংবাদিকদের সংগঠন প্রেস ফোরের আয়োজনে শহীদ আফজাল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

কর্মশালার মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এ জনপদে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক ও জুয়ার অর্থ জোগাতে চুরি-ছিনতাইও বেড়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে। এতে মাটির তলদেশ ফাঁপা হয়ে পড়ছে। ফলে সামান্য ভূমিকম্পেও পাটগ্রাম ঝুঁকিপূর্ণ জনপদে পরিণত হতে পারে।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, অবৈধভাবে পাথর-বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। এমনকি অদূর ভবিষ্যতে পাটগ্রাম ‘একটি নদীর নাম’ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে গিয়ে বক্তারা বলেন, ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে আন্তনগর ট্রেন থাকলেও এটি লালমনিরহাট শহর থেকে যাতায়াত করছে, যা পাটগ্রামের মানুষের প্রত্যাশা পূরণ করছে না। ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বুড়িমারী স্থলবন্দরের একমাত্র মহাসড়কটি বর্তমানে মরণসড়কে পরিণত হয়েছে। সড়কটি চার লেনে উন্নীত করার প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে শুনে আসছেন এ জনপদের মানুষ।

যোগাযোগব্যবস্থার অচলাবস্থার কারণে বুড়িমারী স্থলবন্দরের রাজস্ব আদায়, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, পাথর ছাড়া যেন কিছুই নেই। তাই বন্ধ হয়ে থাকা বিভিন্ন পণ্যের বাজার পুনরায় চালুর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ঐতিহ্যবাহী এ উপজেলায় জনবল সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে। হাসপাতাল থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক নেই। সরকারি স্কুল-কলেজগুলোতেও শিক্ষকসংকটের কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধিরা।

এনটিভির বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুল হকের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। প্রেস ফোরের সভাপতি ফরহাদ আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের নেতা, ইমাম, এনজিওকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  অবৈধভাবে পাথর-বালু উত্তোলন   লালমনিরহাট   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close