রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      ● মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা      ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      
দেশজুড়ে
চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা, বাঘায় মূলহোতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শিমুল (২৮) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মূলহোতা হিসেবে শনাক্ত মো. ইসলাম আলীকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সবজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসলাম আলী বাঘা থানার জোতকাদিরপুর গ্রামের মো. আফসার মন্ডলের ছেলে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, রোববার রাতে নগরীর সবজীপাড়ায় লাবনী বেগমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইসলাম আলীকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাত ৩টার দিকে বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের ইয়ারুলের বাড়ির সামনে শিমুল ও মো. শমজানকে চোর সন্দেহে আটক করে ২০ থেকে ২৫ জনের একটি দল। পরে তাদের গণপিটুনি দেওয়া হয়। এতে শিমুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ও শমজানকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিমুলের বাবা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে বাঘা থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ৭ সেপ্টেম্বর দায়ের করা মামলাটিতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি বাঘা থানার মামলা নম্বর-৯।

র‌্যাব জানায়, তদন্তে ইসলাম আলীকে এ ঘটনার মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‌্যাব।

পরে ইসলাম আলীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বাঘা   চোর সন্দেহ   হত্যা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close