রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
তাড়াশে এক রাতেই ৮ গরু চুরি, ক্ষতি ৮ লাখ টাকা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের আটটি গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলী।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত দুইটার পর যেকোনো সময় পৌরসভার খুটিগাছা গ্রামের হায়দার আলীর গোয়ালঘরে এ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার ছেলে জাহিদ হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে আটটি গরু নিয়ে পালিয়ে যায়। সকালে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে বিষয়টি বুঝতে পারেন হায়দার আলী। পরে আশপাশের এলাকায় খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।

কৃষক হায়দার আলী বলেন, গরুগুলো তাদের পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। একসঙ্গে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এলাকায় গরু চুরি ঠেকাতে রাতের বেলায় পাহারা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, চুরি যাওয়া গরু উদ্ধার এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  তাড়াশ   গরু চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close